দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি তার নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সহ দেশের সকল মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে। এই মহান উৎসব…
