নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৫
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার এলাকার রসুন হাটে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা পুলিশ সদস্য এএসআই আজিজকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা বিভিন্ন…
